আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার যুদ্ধবিমান

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৫ ০৬:১৯:১৪

আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার যুদ্ধবিমান

প্রজন্ম ডেস্ক:এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর্থিক সক্ষমতা, প্রযুক্তি এমনকি সামরিক শক্তিতে দেশটির ধারে কাছে নেই কোনো দেশ। এই দেশটির কাছেই রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির স্টেলথ ফাইটার জেট। এফ-35 সিরিজের এই যুদ্ধবিমান গুলোর সঙ্গে কোনো দেশই লড়াইয়ে যেতে চায় না। তবে এবার অত্যাধুনিক সেই যুদ্ধবিমানই ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশে।

যুক্তরাষ্ট্রের আলাস্কার ফেয়ার ব্যাংকসে ইয়েলসন এয়ারফোর্স ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে একটি এফ-35 যুদ্ধবিমান। বিমান ঘাঁটি কর্তৃপক্ষের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৯ মিনিটে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

তবে বিবৃতি অনুযায়ী, পাইলট যথাসময়ে প্যারাসুট খুলে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। পরে ওই পাইলটের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাকে বাসেট আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় নিশ্চিত করা হয়নি।

যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান রাডার প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ছাড়াও তার ইউরোপীয় মিত্র এবং ইসরায়েলের কাছেও এই এফ-35 যুদ্ধবিমান রয়েছে। ন্যাটোর অন্যতম মুসলিম দেশ তুরস্ক এই যুদ্ধবিমান কিনতে চেয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, এই যুদ্ধবিমান তৈরির প্রজেক্টেই যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। এক একটি এফ-৩৫ যুদ্ধবিমানের দাম প্রায় ৮ কোটি ডলার বা ৯৭১ কোটি ৪ লাখ টাকার বেশি।


প্রজন্মনিউজ২৪/মুহিবুল্লাহ

এ সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত

সিলেটে ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার

জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির

টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে যাওয়ায় ৪০০ মিটার এলাকা ধোঁয়াসচ্ছন্ন

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ