প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৪:২৯
ডেস্ক রিপোর্ট: অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি অ্যান্ড এমআইএস বিভাগে জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: জুনিয়র অফিসার (আইটি অ্যান্ড এমআইএস)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এ ধরনের বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার ও আইটি–সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমাসহ বিএসসি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক টেকনোলজিস ও সার্ভার ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আইটি–সংক্রান্ত বিষয়ে ট্রাবলশুটিংয়ে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: মাসিক বেতন ৩৩,০০০ টাকা
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, বিমা, উৎসব বোনাসসহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪।
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম
ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী
এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে