প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১৩:৪৫
প্রজন্ম ডেস্ক: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে আয়োজন করা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই সময়সীমার মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার এ পরিকল্পনার কথা জানান পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
পিএসসি চেয়ারম্যান বলেন,‘৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শেষ হওয়ার পর পূর্ণ কমিশনের সভায় পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হবে। আমাদের পরিকল্পনা হলো জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হবে জানিয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেম আরও বলেন, ‘নির্ধারিত অর্থাৎ আগামী ২৭ ফেব্রুয়ারি ৪৭তম বিসিএসের আবেদনের সময় শেষ হবে।’
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত