অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চাকরি, পদ ১৩৪

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৫৫:৫৬

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চাকরি, পদ ১৩৪

প্রজন্ম ডেস্ক: জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ১৩৪ কর্মী নিয়োগে ১৬ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অর্থ বিভাগ (অর্থ মন্ত্রণালয়);

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩০টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে;


*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে;

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২৫টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে;

৪. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে;

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (মনিটরিং সেল);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫৮টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
র
৮. পদের নাম: অফিস সহায়ক (মনিটরিং সেল);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে)। তবে ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে ২৭ মার্চ ২০২৪ তারিখের ০৭.০০.০০০০.০৮৪.১১.০০১.২৪-২০১ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার দরকার নেই;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রজন্ম নিউজ২৪/ ওবাইদুল ইসলাম

এ সম্পর্কিত খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

 ১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়

পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

 ৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর

বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি

 রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ