প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৪৩:১০ || পরিবর্তিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৪৩:১০
প্রজন্ম ডেক্স: রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬ প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
অপসারণ হওয়া ৬ এএসপি হলেন- মো. আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।
এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।
প্রজন্ম নিউজ ২৪/ এস এম রাজ
প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ
নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে
বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি
শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না, ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু
জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম
এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা
মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের
নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো