জাতীয় রাজস্ব বোর্ডে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৪

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৫৯:৫১

জাতীয় রাজস্ব বোর্ডে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৪

প্রজন্মডেস্ক : অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসন-২ (সমন্বয়) শাখার ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে ১১০তম গ্রেডে জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচ ক্যাটাগরির পদে মোট ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৪ সালের ২০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি, বয়স ও চাকরি শুরুর সময় পরিবর্তন করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরে পুন:নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৩৮
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২২
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা:৩৫
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/ অফিস সহকারী
পদসংখ্যা:৯
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫. পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৩৪
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের (http://nbr.teletalk.com.bd/) মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদন ফি—

পরীক্ষা ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্টী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ৬টাসহ মোট ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন শুরুর তারিখ ও সময়—আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

প্রজন্ম নিউজ২৪/ টিপু

এ সম্পর্কিত খবর

হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ

সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে

বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল 

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ