প্রকাশিত: ০১ জুন, ২০২৪ ১১:৫৪:৪০
নিজস্ব প্রতিনিধি: ম্যাচ শেষ হতেই মাঠে মুখ লুকান ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুক্ষণ পর মাঠেই শুয়ে পড়লেন। দুই হাতে মুখ ঢেকে কান্না আড়ালের বৃথা চেষ্টা করলেন। তবে ক্যামেরার লেন্স তার হাতের আঙুলের ফাঁকে কান্না ভেজা দুই চোখ খুঁজে নেয়। যা সেলুলয়েডের পর্দায় দেখেছে হাজারো ভক্ত।
সৌদি কিং’স কাপের ফাইনালে হারটা মেনে নিতে পারছিলেন এই পর্তুগিজ তারকা। টাইব্রেকারে হেরে যাওয়ার পর এভাবেই রোনালদোর কান্নায় সিক্ত হয় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের আঙিনা। সৌদি প্রো লিগের পর এবার কিংস কাপের শিরোপাও ঘরে তুললো আল হিলাল। গতকাল শুক্রবার ফাইনালে আল নাস্রকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে রোনালদো গোল করেন ঠিকই। তবে আল নাস্রের শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো।
আলেকসান্দার মিত্রোভিচের গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে খুব কাছ থেকে হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এই ফরোয়ার্ড। ৮৮তম মিনিটই আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাস্র। এদিকে চোটের কারণে গত অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। তবে খেলতে না পারলেও লিগ শিরোপার মতো এ দিনও ট্রফি জয়ের উদযাপনে সঙ্গী ছিলেন দলের।
প্রজন্মনিউজ২৪/আরাফাত
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
চীনের সাথে লড়াই করে হারলো বাংলার মেয়েরা
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জমজমাট লড়াই, মুখোমুখি রিয়াল-সিটি ও পিএসজি-চেলসি
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল
আমিরাতকেও পাশে পেল না পাকিস্তান, ভারতের পক্ষে গিয়ে দিচ্ছে নতুন চাপ
নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির
শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল