অশ্লীল কোনটা, ডিপজলকে প্রশ্ন ইধিকার

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৩ ০৬:০৬:২১

অশ্লীল কোনটা, ডিপজলকে প্রশ্ন ইধিকার

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় কাজ করেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরপরই কলকাতার পাশাপাশি বাংলাদেশেও পরিচিতি পান তিনি। 

সম্প্রতি এই নায়িকাকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন দেশের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যেখানে তিনি ইধিকার পোশাককে ‘অশ্লীল’ বলে সম্বোধন করেন। বিষয়টি নজরে আসে এই নায়িকার। 

সদ্যই ঢাকায় সফররত ইধিকাকে সে প্রসঙ্গেই জিজ্ঞেস করা হয়। যার জবাবে তিনি বলেন, ‘উনি (ডিপজল) তো সিনেমার লর্ড। ওনাকে কি বলবো, উনি তো সিনেমার বড় মাপের মানুষ। তাকে নিয়ে তো নতুন করে বলার নেই। তবে একটা কথা বলি। আমার যতদূর ধারণা যে উনি আমাকে বলেছেন যে আমি অশ্লীল পোশাক পরি। উনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে অশ্লীল কোনটা?

ইধিকা পাল বলেন, ‘এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথায় অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি। আরেকটা প্রশ্ন- উনি আমার চেয়ে সিনিয়র, উনার কাছ থেকে এমন প্রশ্ন আশা করিনি। শুধু পোশাক-আশাক তো অশ্লীল হয় না, অশ্লীল মনও হয়। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফরমে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটাই অশ্লীল আচরণ, আমারটা নয়।’

জানা গেছে, ঢাকায় একটি বিউটি ট্রিটমেন্টের শো-রুম উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন শাকিবের ‘প্রিয়তমা’।


প্রজন্মনিউজ২৪/এফএ

এ সম্পর্কিত খবর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল 

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি

আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না

শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা

তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ

অনুমতি ব্যতিত শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

’মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে অপরাধকে উস্কে দিচ্ছে’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ