প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৯:২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলের নেতা ডাক্তার শফিকুর রহমান মন্তব্য করেছেন মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে অপরাধকে উস্কে দিচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এই মুহূর্তে সরকারদলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রীপর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন। যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন কর্মকান্ড চলতে থাকলে, এই দেশ ভালোর দিকে যাবে কীভাবে?
তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেয় এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না দিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ায়। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারেন, সমজটাভালো হবে।
রাষ্ট্রপতির বিষয়ে অভিসংশনের প্রস্তাব দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ ব্যাপারে এখনও দলীয় ফোরামে সেরকম কিছু বা বড় পরিসরে আলোচনা করিনি। আমরা সবগুলো বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে; সেই সিদ্ধান্ত নেব।
তিনি আরও বলেন, এ সমাজকে আমরা ভালোবাসি। এ দেশ আমাদের প্রিয় দেশ। দেশ ভালো থাকলে ইনশাআল্লাহ আমরা ভালো থাকব। দেশ যদি খারাপ হয়, আমরা ভালো থাকতে পারব না।
প্রজন্মনিউজ২৪
ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ
ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি