নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:৩৭:২৬ || পরিবর্তিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:৩৭:২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে তিনটি দেশীয় তৈরী পাইপগান ও চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন, জেলার চাটখিল উপজেলার ছয়ানী গ্রামের বাবলুর ছেলে বাদল হোসেন (২৫), নুরনবীর ছেলে রাকিব হোসেন ওরফে রানা। (২৪), খলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহ ইমরান হোসেন শান্ত (২০) মাইজদী হাউজিং এলাকার মৃত সোলেমান বানুর ছেলে আহসান হাবিব (২০) ও মাহাবুব আলমের ছেলে নাজমুল হাসান ওরফে বিনয় (২২)।  

আরও পড়ুন: নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।   

পুলিশ জানায়, গত (৮ জানুয়ারি) মৃৎ শিল্প ব্যবসায়ী সাইদুল গাজী চাঁদপুর জেলায় মেলা শেষ করে মালামালসহ ১টি পিকআপ এবং ১টি মোটরসাইকেল যোগে বেগমগঞ্জের চৌমুহনী বাণিজ্য মেলায় অংশগ্রহনের লক্ষ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে চাটখিল টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পূর্ব পাশে পৌঁছলে কতিপয় লোক মোটরসাইকেল যোগে এসে তাদের পিকআপ ও মোটরসাইকেলকে গতিরোধ করে। একপর্যায়ে পিকআপের গ্লাস ভাংচুর করে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে কিরিচ দিয়ে কোপ মেরে ব্যবসায়ী সাইদুল গাজীর (২৭) থেকে নগদ ৪ চার লক্ষ টাকা টাকা ও তার কর্মচারী আবদুল্লাহ (২৮) থেকে একটি সাওমি মোবাইল, নগদ ৫ হাজার টাকা, ১টি টিভিএস মোটরসাইকেল এবং পিকআপের ড্রাইভার সাগর হোসেন বাদশার (৩১) থেকে ১০হাজার টাকা  ছিনিয়ে নিয়ে যায়। 

আরও পড়ুন: খেলতে গিয়ে ৭ দিন ধরে নিখোঁজ শিশু আরিয়ান  

পুলিশ আরো জানায়, উক্ত মামলা তদন্তকালে পুলিশ জানতে পারে একটি চক্র চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে দীর্ঘদিন যাবত রাতের বেলা নির্জন স্থানে পথচারী, মোটরসাইকেল আরোহীদের আক্রমণ করে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী এমনকি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এই দলের নেতৃত্বে থাকা মাসুম বাদল ও রাকিব পলাতক রয়েছে। এদের মধ্যে মাসুমের প্রধান কাজ ছিনতাই সংঘঠন ও চোরাই মোটরসাইকেল বিভিন্ন স্থানে বিক্রয় করা।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রজন্মনিউজ২৪/এ কে

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ