প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:০৩:১৬ || পরিবর্তিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:০৩:১৬
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী চৌমুহনী পৌরসভার উত্তর হাজিপুর আরিফ হোসেনের ছেলে আরিয়ান হোসেনকে (৫) এখনোও সন্ধান করে পায়নি পুলিশ। এ নিয়ে শিশুটির পরিবারে চলছে উদ্বেগ ও উৎকন্ঠা। তবে তদন্তপূর্বক শিশুটির সন্ধানে কাজ চলছে এমনটাই জানান বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
থানা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়,গত সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে বাড়ির পাশে শিশু আরিয়ান খেলাধুলা করছিলো। পরে ছেলেকে না পেয়ে শিশুটির মা-বাবা আশেপাশে ও আত্নীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করে না পেয়ে থানায় জিডি করে। ৭ দিন ধরে নিখোঁজ আরিয়ানের অসহায় মা-বাবা অনেকটাই বাকরুদ্ধ। স্থানীয় এলাকাবাসীদের তথ্যমতে,শিশুটি সুন্দর হওয়ায় অপহরণ করা হয়ে থাকতে পারে। নিখোঁজ আরিয়ান এখনোও উদ্ধার না হওয়ায় এলাকায় শিশু ধরা নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুন: ২০ টাকার ইনজেকশন হাজার টাকায় বিক্রি! ব্যবসায়ীকে জরিমানা
এ বিষয়ে নিখোঁজ আরিয়ানের পিতা আরিফ বলেন,আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। বিকালে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খুঁজাখুজি করে ছেলেকে না পেয়ে থানায় জিডি করি। আমার সাথে কারো শত্রুতা নেই। দুই জনের প্রতি সন্দেহ আছে। ছেলেকে খুঁজে বের করতে প্রশাসনের কাছে আহ্বান জানান।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন,শিশুটির সন্ধানে পুলিশ কাজ করছে।
প্রজন্মনিউজ২৪/এ কে
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত