নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৪:৫৫:৩০

নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৩০ জানুয়ারি) সকালে মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় প্রণয় ভার্মা বলেন, মানবতাবাদ ও অহিংসার দর্শনের পথপ্রদর্শনকারী আলোয় আমাদেরকে আজকের বৈশ্বিক চরমপন্থা ও সন্ত্রাসবাদের মোকাবিলা করার পথ দেখানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। 

তিনি প্রকৃতির সঙ্গে সঙ্গতি বিধানে গান্ধীজির বিশ্বাস, দরিদ্রতমদের ক্ষমতায়নের লক্ষ্যে তার দৃঢ় সংকল্প এবং ‘বসুধৈব কুটুম্বকম্’ বার্তার উপর জোর দেন, যা জি২০ প্রেসিডেন্সির জন্য ভারতের গ্রহণ করা ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতিকে অনুপ্রাণিত করে। এ সময় নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) সাংসদ এইচ এম ইব্রাহিম ও ট্রাস্টের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


প্রজন্মনিউজ২৪/ এ কে

এ সম্পর্কিত খবর

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনা ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর  

পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

‘শহীদ জিয়া ও খালেদা জিয়ার সঙ্গে বর্তমান বিএনপির আদর্শিক অবস্থানের পার্থক্য রয়েছে’

বাসে আগুন ও ককটেল বিস্ফোরনে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা : ডিএমপি

ট্রাভেল পাশ নয় ফাঁসির আসামি হিসেবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যবর্তী নির্বাচনে নিজেদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্রাম্প

সাভারে পোষাক শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

ধন্যবাদ মেজর আখতারুজ্জামান, আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে- জামায়াত আমীর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ