প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৪:৩৪:১১ || পরিবর্তিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৪:৩৪:১১
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলায় ২০ টাকার ইনজেকশন ১ হাজার টাকায় বিক্রি করায় এক ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার মাইজদী বাজারের হাসপাতাল রোড এলাকার 'জাপান বাংলাদেশ ফার্মেসীতে' এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
আরও পড়ুন: নামাজ চলাকালে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৮, আহত ৯০
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভোক্তার কাছে রাতে ২০ টাকা মূল্যের বারবিট ইনজেকশন ১ হাজার টাকায় বিক্রি করা হয়। এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলার ভ্রাম্যমাণ টিম ও সুধারাম থানার একদল পুলিশ ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রজন্মনিউজ২৪/এমএইচ
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি
ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী