নামাজ চলাকালে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৮, আহত ৯০

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৪:২৮:১৯

নামাজ চলাকালে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৮, আহত ৯০

অনলাইন ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিম শহর পেশোয়ারের পুলিশ লাইন এলাকার একটি মসজিদের ভেতরে নামাজ চলাকালীন শক্তিশালী আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১৮ জন নিহত ও ৯০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আত্মঘাতী ওই হামলাকারী জোহর নামাজ চলাকালে প্রথম সারিতে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটান। এতে কয়েক ডজন মুসল্লি আহত হন। তাদের পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালটির এক মুখপাত্র বলেছেন, বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত ৯০ জন মুসল্লিকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের জন্য রক্ত দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।

সিকান্দার খান নামে এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মসজিদটিতে অনেক মুসল্লি নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণে মসজিদ ভবনের একাংশ ধসে গেছে। ধারণা করা হচ্ছে ধসে যাওয়া অংশের নিচে একাধিক মুসল্লি আটকা পড়েছেন।

এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানায়, বিস্ফোরণের সময় তিনি মসজিদটিতে যাচ্ছিলেন। এটি খুব শক্তিশালী বিস্ফোরণ ছিল। বিস্ফোরণের পর মসজিদের সব জায়গায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে সরে গেলে দেখা যায় মসজিদের ছাদ ধসে গেছে।

তিনি বলেন, বিস্ফোরণের সময় মসজিদের ভেতরে অন্তত ১২০ জন মানুষ ছিলেন। এট আত্মঘাতী বোমা বিস্ফোরণ ছিল, কারণ হামলার সময় হামলাকারীও ভেতরে ছিল। জোহর নামাজ শুরু হওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য।


প্রজন্মনিউজ২৪/খতিব

এ সম্পর্কিত খবর

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের পাথর নিক্ষেপ: আটক ৩

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

হামলায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ

আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য​ ইয়াবাসহ গ্রেপ্তার

ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত অন্তত ৫৬

বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ