অতিরিক্ত জোয়ারের পানিতে দুর্ভোগে ইন্দুরকানী বাসী

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২২ ০৬:২৩:২৫ || পরিবর্তিত: ১৬ জুলাই, ২০২২ ০৬:২৩:২৫

অতিরিক্ত জোয়ারের পানিতে দুর্ভোগে ইন্দুরকানী বাসী

হাসিব বিল্লাহ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরীঘাটের গ্যংওয়ে ৩ ফুট পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে ফেরী পার হওয়া যানবাহন ও সাধারন মানুষদের। শনিবার দুপুরে সরজমিনে উপজেলার কচা নদীর টগড়া ফেরীঘাটে গিয়ে দেখা যায় নদীতে পানির খুব চাপ।

পানিতে ফেরী ঘাট ২/৩ ফুট পানির নীচে তলিয়ে গেছে। ঝুকি নিয়ে আনেক যানবাহন পার হচ্ছে। পথচারীরা পানিতে ভিজে ফেরীতে ওঠা-নামা করছে। ঘাটের দুই পাশের দোকান পানিতে তলিয়ে গেছে। অনেক ছোট গাড়ী পার না হয়ে ভাটার অপেক্ষা করছে।

বাস চালক সাইফুল ইসলাম বলেন,পানির ভিতর থেকে আমাদের গাড়ী চলাচলে ইঞ্জিলের ত্রুটি দেখা দেয়। বাস খাদে পড়ার আতঙ্ক থাকে। পথচারী আবু সালেহ বলেন, পানি বেশি ওঠার কারনে যাত্রীদের ওঠা নামায় অনেক বিঘ্ন ঘটে।

স্থানীয় বাসিন্ধা আবু বকর বলেন, মটর সাইকেল ও ব্যাটারি চলিত ছোট গাড়ী ধাক্কা দিয়ে উঠাতে-নামাতে হয়। এছাড়াও উপজেলার কলারন বাস স্টান্ড সহ নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।বাস স্টান্ডটি নদীর তীরবর্তী হওয়ায় জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যার ফলে এই রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির স্বীকার পোহাতে হয়। এটি প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা সদরসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের একমাত্র রুট।

এদিকে উপজেলার চাড়াখলী-গুচ্ছগ্রাম,উত্তর ভাবনিপুর,দক্ষিন ভবানিপুর,কালাইয়া,বালিপাড়া খোলপটুয়া, উত্তর কলারন, দক্ষিন চন্ডিপুর, পূর্ব চন্ডিপুর,পত্তাশী, চরনী পত্তশী,গাবগাছিয়া,টগড়া ও উমেৎপুর সহ প্রায় ২০- ২২টি গ্রাম প্লাবিত। ইউপি সদস্য খাইরুল আকন জানান, টগড়া ও উমেৎপুর গ্রামে অতিরিক্ত পানির কারনে গ্রামের মানুষ ভোগান্তির শিকার।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, আমাদের এই অঞ্চলের অনেক গ্রামে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, বিভিন্ন জায়গায় সুইজগেট রক্ষনা-বেক্ষনের অভাবে দুই পাশ ভেঙ্গে জোয়ারের পানি উঠে গ্রাম প্লাবিত হয়েছে।  এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে মেরামতের উদ্যোগ নেয়া হবে।


প্রজন্মনিউজ২৪/মনিরুল

এ সম্পর্কিত খবর

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার

তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান

১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

অবৈধ থ্রি-হুইলার আটকানোয় পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

প্রশাসনের ৮ গুরুত্বপূর্ণ পদে রদবদল

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুর রহমানের মামলা খারিজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ