প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৯:২৮
প্রজন্ম ডেস্ক: বাস মালিকদের ডাকা ধর্মঘটে টানা দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাচ্ছেন, আবার কাউকে দিতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাস চলাচল বন্ধের ঘোষণা দেন মালিকরা।
উল্লেখ্য, সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছিলেন। পরে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় এবং তা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু নির্ধারিত বেতন দিতে অস্বীকৃতি জানায় মালিকপক্ষ। এর পরপরই নতুন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
প্রজন্ম নিউজ ২৪
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
কয়রায় উপকূলে দুর্যোগের প্রভাবের সাথে বসবাস
ঠাকুরগাঁওয়ে নিত্য বাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
এনসিপির নারী শাখার আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার