বিনামুল্যে চিকিৎসা এতিম শিশুদের

আইএফএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২১ ০৮:০৪:৩০ || পরিবর্তিত: ০৪ ডিসেম্বর, ২০২১ ০৮:০৪:৩০

আইএফএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজধানীর মানবতার সেবায় এ উদ্যোগ অব্যাহত থাকবে। করোনার মহামারির এ সময়ে শিশুদের স্বাস্থ্যসচেতনতা খুব জরুরী। নিম্নবিত্ত এসব মানুষদের আসলে নানা সমস্যা। কাছে থেকে না দেখলে জানা যায় না।
ভাষানটেক থানার "মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানায়  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। IFSD Foundation  আইএফএসডি ফাউন্ডেশন এ ফ্রি চিকিৎসা সেবা আয়োজন করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের অর্ধশতাধিক এতিম শিশুরোগি দেখেন ডা. আতিকা ইসলাম। রোগি দেখার পাশাপাশি শিশু, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকদের ফার্স্ট এইড বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন চিকিৎসক।

স্বাস্থ্য সেবার এ কর্মসূচিতে অংশ নেন আইএফএসডি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মেহেদী হাসান রনি। অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব ও মাছরাঙা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ জনাব সজীব সাদিক। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন আইএফএসডি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ইজাজুল হক। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন আইএফএসডির ভাইস চেয়ারম্যান ফাহাদুজ্জামান ফাহাদ, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদিক আনমন খান এবং রাকিব হোসেন শুভ।

মেডিকেল ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এমন উদ্যোগের স্বাগত জানায় মাদ্রাসার উপদেষ্টা জনাব শরীফ, মাদ্রাসার শিক্ষক জনাব সালাম। তারা জানায়, টিনসেট ঘরটিতে মসজিদের পাশাপাশি মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করায় খুবই সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের তিন ঘণ্টা শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। পাশাপাশি ছোট কোমলমতি এতিম শিশুদের আসবাব গোছিয়ে রাখতেও সমস্যা হচ্ছে। এজন্য, তারা মাদ্রাসাটি পাকা করার বিষয়ে সবার সহযোগিতা চান।

মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন আইএফএসডির সদস্যরা। প্রবাসী ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে মাদ্রাসার উন্নয়নে কাজ করা সম্ভব বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

প্রজন্মনিউজ২৪/ সবুজ

এ সম্পর্কিত খবর

ক্যাপিটাল প্যারাডাইস জবরদখল : গ্রাহকদের কাতারে হায়দার কবীর মিথুন

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান

৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা

 ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন?

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মীর লাশ নিতে আসেননি স্বজনেরা

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ