হামলায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১০:৫২

হামলায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

প্রজন্ম ডেস্ক:  রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় তিনি মিরপুর-১ নাম্বারের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি এ অনুদান দেয়ার কথা ঘোষণা করেন।   

জামায়াত আমির বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকারি দলের আশ্রয় প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে৷

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার সাহস কেউ করতে পারে না। 

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশধারী একদল ব্যক্তি সেন্টারে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা। এই সমিতির কার্যক্রমের সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ঘটনার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

এ সম্পর্কিত খবর

গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি

৩১ অক্টোবরের লংমার্চ: জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান গোলাম পরওয়ারের

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে সেই বিরোধিতা হতে হবে গঠনমূলক

‘বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা এই সরকারের নেই’

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিজ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিলো জামায়াত, তদন্ত কমিটি গঠন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ