সমলিঙ্গের বিবাহের ফলে করোনা সংক্রমণ বেড়েছে:ধর্মগুরু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২০ ০৬:১১:০৬

সমলিঙ্গের বিবাহের ফলে করোনা সংক্রমণ বেড়েছে:ধর্মগুরু

ইউক্রেনের ধর্মগুরুর মতে, সমলিঙ্গের বিবাহ বেড়েছে বলেই করোনার সংক্রমণ বেড়েছে। এমন মন্তব্যের পর এবার তার শরীরে থাবা বসালো করোনাভাইরাস। 

ইউক্রেনের অর্থডক্স চার্চের প্রধানকে প্যাট্রিয়ার্ক ফিলারেট‌ বলা হয় সেদেশে। ৯১ বছরের বিশপ করোনায় আক্রান্ত হলেন। এবং তাকে ভর্তি হতে হল হাসপাতালে। এমনকি জানা গেছে, নিউমোনিয়ার লক্ষণ দেখা গেছে তার ফুসফুসে। কিন্তু এতদিন তিনি মনে করতেন সমকামী মানুষেরা যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন বলেই সংক্রমণ বাড়ছে। 
 
গত মার্চ মাসে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আসলে ঈশ্বর সমকামীদের অভিশাপ দিচ্ছেন। আর তারই অপর নাম করোনা ভাইরাস। এক কথায় বললে বলা যায়, সমকামী বিবাহ এর জন্য দায়ী। 

এমন মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন অনেকে। এমনকি, বিদ্বেষ ছড়ানোর জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও কথা হচ্ছিল। কিন্তু হায়।‌ শেষ পর্যন্ত সেই করোনা ভাইরাসই তার দেহে থাবা বসাল। 
 

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত 

এ সম্পর্কিত খবর

নেত্রকোণায় ১২ বছরের ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

শেখ হাসিনা ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর  

বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ

গ্রামপুলিশের বেতন বাড়ল তিন হাজার টাকা: মহাসমাবেশে প্রধানমন্ত্রী

ধন্যবাদ মেজর আখতারুজ্জামান, আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে- জামায়াত আমীর

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

 ১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়

গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ