প্রধানমন্ত্রী নিজেই পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন: পাটমন্ত্রী

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২০ ০৮:০২:৩৯

প্রধানমন্ত্রী নিজেই পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন: পাটমন্ত্রী

প্রধানমন্ত্রী নিজেই পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন, তাই এ নিয়ে আর ভাবনার কিছু নেই। বললেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানীতে মন্ত্রীর বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাটকল শ্রমিকদের প্রত্যেককে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে। এটা সরকারি টাকা। এর মাঝে কোনও দালাল নেই।

টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। শ্রমিকরা কী পাচ্ছে আর পাচ্ছে না, সেটা আপনারা নিজেরাই জানতে পারবেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ফোন করে আমাকে বলেছেন, শ্রমিকরা তো আমাদেরই লোক, এদেরকে ঠকানো যাবে না। প্রধানমন্ত্রী পাটকে ভালোবাসেন।

এই পাট আবার এগিয়ে যাবে। শ্রমিক ভাইদের আমরা কোনোভাবেই ঠকাব না। তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে।গোলাম দস্তগীর গাজী বলেন, পুরনো টেকনোলজি দিয়ে মাসের পর মাস আমাদের কারখানা টিকতে পারবো না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেছেন এই শ্রমিক ভাইয়েরা বঙ্গবন্ধুর সঙ্গে আন্দোলন করেছে।

১ লাখ শ্রমিক যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর মায়া আছে। শ্রমিক ভাইয়েরা সবসময় আমাদের সঙ্গে ছিলেন। তাদের আত্মত্যাগের কথা আমরা ভুলিনি।মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে যেখানে এই শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন সেখানে ভাবনার কিছু নেই। শ্রমিকরা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, এটা আমার বিশ্বাস। শ্রমিকদের পাওনা নিয়ে অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন।

তবে এখন আর কোনও দ্বিধা নেই।মন্ত্রী আরও জানান, আমরা শ্রমিক ভাইদের পাওনা অর্ধেক নগদ টাকা ও অর্ধেক সঞ্চয়পত্র আকারে পরিশোধ করব। এতে করে তাদের সঞ্চয়ও হবে। সঞ্চয়পত্র থেকে তিন মাস পর পর মুনাফা পাবেন তারা।

প্রজন্মনিউজ২৪/মারুফ

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ