বাড়ি ভাড়া তিন ভাগের এক ভাগ করার দাবি দোকান মালিক সমিতির

প্রকাশিত: ০১ জুলাই, ২০২০ ০২:১৪:৫৪

বাড়ি ভাড়া তিন ভাগের এক ভাগ করার দাবি দোকান মালিক সমিতির

রাজধানীর বাড়ি ভাড়া তিন ভাগের এক ভাগ ও বিদ্যুৎ, পানি, গ্যাস বিল অর্ধেক করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘মানবতার লড়াইয়ে আমরা এক কঠিন সময় পার করছি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লক্ষ লক্ষ পরিবার শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। এ মুহুর্তে বড় সমস্যা বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল বাড়ি ভাড়ার প্রায় অর্ধেকটাই চলে যায় এই সব বিলে।

বাড়ি ভাড়ার তিন ভাগের এক ভাগ কমিয়ে আর বিদ্যুৎ, পানি, গ্যাস বিল যদি অর্ধেক করা যায় তাহলে হয়তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার শহরে থাকতে পারবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের আবেদন, যদি বাড়ি ভাড়া তিন ভাগের এক ভাগ কমিয়ে সেই সাথে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল অর্ধেক কমানো যায় তাহলে হয়তবা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণির পরিবারকে ইচ্ছার বিরুদ্ধে গ্রামে যেতে হবে না’।

প্রজন্মনিউজ২৪/মারুফ

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ