নোয়াখালীর উপকূলীয় এলাকা নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

প্রকাশিত: ২৩ অগাস্ট, ২০২০ ১২:১০:৪০

নোয়াখালীর উপকূলীয় এলাকা নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

নোয়াখালীর উপকূলীয় এলাকা কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে কয়েকশ মানুষ। 

গতকাল শনিবার শহরের মোহাম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর বাজারে মানববন্ধন করে ভুক্তভোগীরা। একই সময় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম।

এ সময় তিনি বলেন, ‘নদী ভাঙ্গন রোধে সরকার স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে। মেঘনা নদীর ১০ কিলোমিটার তীরে বাঁধ নির্মাণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভান, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, চর এলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চানন্দী ইউপি প্রশাসক আব্দুর রহিম।

এ সম্পর্কিত খবর

যে বড়কুঠিতে জন্ম রাবির, আজ তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই

জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না

পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ৭

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

বিএনপি যেভাবে ব্যাক পাস খেলছে, তাতে গোল খাওয়ার আশঙ্কা বেশি: গোলাম পরওয়ার

ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হওয়া সেই ইমাম চান আর্থিক ক্ষতিপূরণ

৭২ বছরের অপেক্ষার অবসান, রাবি ক্যাম্পাসে উদ্বোধন হলো প্রথম ফার্মেসি

ইরানের ট্যাংকার লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ