প্রকাশিত: ০৬ মে, ২০১৬ ০১:৩২:১৯
একবার শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন তো আরেকবার পুরস্কার নিতে আসছেন ভারতে। এভাবেই আজ এক দেশ তো কাল আরেক দেশে থাকতে হচ্ছে প্রিয়াঙ্কাকে। সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রিয়াঙ্কা চোপড়া ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নৈশভোজের দাওয়াতে। কানাডায় ‘কোয়ান্টিকো’ সিরিয়ালের শুটিং শেষ করে এখন হলিউডের ছবি ‘বেওয়াচ’-এর শুটিং করতে মিয়ামিতে আছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন বাড়ি খুঁজছেন এখন এই তারকা।
এত দিন একটি বাংলোবাড়িতে দুই হলিউডের সহশিল্পী জ্যাজ মার্সি ও জোহানা ব্র্যাড্ডির সঙ্গে ভাগাভাগি করে ছিলেন। কিন্তু এভাবে আর ভালো লাগছে না প্রিয়াঙ্কার। টাইম পত্রিকার বিচারে বছরের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি প্রিয়াঙ্কা এখন নিউইয়র্কে নতুন বাড়ির খোঁজ চালাচ্ছেন।
হলিউডে যেভাবে তাঁর কাজের ব্যাপ্তি বাড়ছে, কে জানে হয়তো অদূর ভবিষ্যতে ওখানেই থিতু হতে পারেন এ অভিনেত্রী। পিংক ভিলা।
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি