অর্ধলক্ষাধিক টাকা চিবিয়ে খেল ছাগল

প্রকাশিত: ০৭ জুন, ২০১৭ ০৩:১৫:৩৯ || পরিবর্তিত: ০৭ জুন, ২০১৭ ০৩:১৫:৩৯

অর্ধলক্ষাধিক টাকা চিবিয়ে খেল ছাগল

কথায় বলে ছাগলে কি না খায়! তা কী কী খায় সে তালিকা কিন্তু অনেক লম্বা। কিন্তু তাই বলে ছাগল টাকা খায়, তা কেউ বলে না। কিন্তু ছাগল যে তাও খায় তারই প্রমাণ মিলল সাম্প্রতিক এক ঘটনায়। দুই হাজার রুপির প্রায় ৩৩ খানা নোট চিবিয়ে খেল এক ছাগল।

ঘটনায় হতবাক ভারতের উত্তরপ্রদেশের কনৌজের সরবেশ কুমার পাল। তারই ৬৬,০০০ রুপির নতুন নোট খেয়ে ফেলল পোষ্য ছাগল।

জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই সরবেশ কুমারের বাড়ি মেরামতির কাজ চলছিল। তাই ইট কেনার জন্য দুই হাজার রুপি নোটে ৬৬ হাজার টাকা আলাদা করে রেখেছিলেন তিনি। সেই নোটই চলে গেল তার পোষা ছাগলের পেটে। কোনোমতে দুইটি দুই হাজার টাকার নোট বাঁচাতে পেরেছেন সরবেশ। কিন্তু সেই নোট দুইটির হাল খুবই খারাপ। 
 
সরবেশ জানান, আমার প্যান্টের পকেটে টাকাগুলি রাখা ছিল। আমি গোসল করতে গিয়েছিলাম। সেই সুযোগে নোটগুলি চিবোতে শুরু করে ছাগলটি। পরে মুখের লালায় ভেজা অবস্থায় দুইটি দুই হাজার টাকার নোট উদ্ধার করতে পেরেছি।

ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাই তো বটেই, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ আসছেন ছাগলটিকে দেখতে। নানা রকম পরামর্শও দিচ্ছেন তারা।  

সরবেশ আরো জানান, কেউ কেউ তো বলছেন ছাগলটিকে ওষুধ খাইয়ে বমি করানোর ব্যবস্থা করাতে। যাতে টাকাগুলো উদ্ধার করা যায়। অনেকে আবার ছাগলটিকে কসাইয়ের কাছে বিক্রি করে দিতে বলছেন। সরবেশের এক প্রতিবেশী ছাগলটিকে পুলিশে দেয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন।

তবে আর্থিক ক্ষতি হলেও প্রিয় ছাগলটিকে শাস্তি দিতে একেবারেই মন চাইছে না সরবেশের। তিনি ও তার স্ত্রী জানাচ্ছেন, নিজেদের পোষ্যের প্রতি তো আর নিষ্ঠুর হওয়া যায় না। ও আমাদের কাছে সন্তানের মতো।

প্রজন্মনিউজ২৪/জোবায়ের

এ সম্পর্কিত খবর

নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে বিরোধীদলীয় সংসদীয় টিম

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

নেত্রকোণায় ১২ বছরের ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির 

পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে ও অশ্লীলতা বন্ধের নির্দেশনা দিয়ে লিগ্যাল নোটিশ

গ্রামপুলিশের বেতন বাড়ল তিন হাজার টাকা: মহাসমাবেশে প্রধানমন্ত্রী

শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে 

সুনামগঞ্জে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ