ছাগল খাবারের সন্ধানে ১৩ হাজার ফুট উঁচু পাহাড়ে !

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২০ ১১:১৩:৩৭

ছাগল খাবারের সন্ধানে ১৩ হাজার ফুট উঁচু পাহাড়ে !

দেখতে আর পাঁচটা সাধারণ ছাগলের মতো হলেও একে সাধারণ ভাবলেই ভুল করবেন। অত্যন্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এই প্রজাতীর ছাগল। খাবারের খোঁজে প্রতিদিন প্রায় ১৩ হাজার ফুট উঁচু পাহাড়ে অবলীলায় চড়ে যায় এই ছাগল! এ কোনও সাধারণ ছাগল নয়, এর নাম মাউন্টেন গোট।

প্রধানত উত্তর আমেরিকার পার্বত্য এলাকায় দেখা মেলে এই এই প্রজাতীর ছাগলের। তবে পার্বত্য হিমালয়ে এবং রুক্ষ আফগানিস্থানেও দেখা মেলে মাউন্টেন গোটের। মাউন্টেন গোট আকার, আয়তনে গ্রাম বাংলার পথে-ঘাটে ঘুরে বেড়ানো ছাগলের চেয়ে বেশ খানিকটাই বড়। সদ্যোজাত মাউন্টেন গোটের ওজনও প্রায় ৩ কেজি হয়।

একটি মাউন্টেন গোট জন্মের ৪-৫ ঘণ্টার মধ্যেই পাহাড়ে চড়ার চেষ্টা শুরু করে দেয়। এই প্রজাতির ছাগলের ওজন ৪৫ কেজি থেকে ১৪০ কেজি পর্যন্ত হয়। অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার জন্য মাউন্টেন গোটের শরীর পুরু পশমে ঢাকা থাকে। মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হোক বা ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের ঝোড়ো হাওয়ার ধাক্কা- এ সব ঝড়-ঝাপটা সামলেও টিকে থাকতে পারে এই মাউন্টেন গোট। এরা সাধারণত ১২ থেকে ১৫ বছর বাঁচে। তবে এদের বেশির ভাগেরই মৃত্যু হয় দুর্ঘটনায়।

বয়সে ৩০ মাসে পৌঁছলেই একটি মাউন্টেন গোট প্রজননে সক্ষম হয়। মোটামুটি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এদের প্রজননকাল। প্রজননের সময় পেরোলেই পুরুষ আর মেয়ে মাউন্টেন গোট আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যায়।

একটি পূর্ণ বয়স্ক মাউন্টেন গোটের শরীর থেকে বছরে প্রায় ৪০ কেজি উল পাওয়া যায়। তবে তাই বলে উলের প্রয়োজনে মাউন্টেন গোটের চাষ করা সম্ভব নয়। কারণ, এরা একেবারেই পোষ মানে না। তাই উলের যোগানের জন্য বাণিজ্যিক ভাবে এদের কাজেও লাগানো যায় না। খাবারের খোঁজে যে ভাবে খাড়া ঢাল বেয়ে পাহাড়ের হাজার হাজার ফুট উঁচুতে চড়ে যায় এই মাউন্টেন গোট তা রীতিমতো অবাক করেছে তুখোড় পর্বোতারোহীদেরও! সূত্র: জি২৪ঘণ্টা

প্রজন্মনিউজ২৪/হাবিব

এ সম্পর্কিত খবর

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

‘হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংঘাত তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ’

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তসহ ৬ দাবি জামায়াতের

মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে, হালান্ডের দখলে আরেকটি রেকর্ড

ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও!

ডেঙ্গু সচেতনতায় জুমার খুতবা ও পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে আওয়ামী ফ্যাসিস্টদের হেনস্তায় জামায়াতের প্রতিবাদ

আ.লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ