প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ০৩:২৩:৫৩

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষ

প্রজন্ম ডেস্ক:  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে শুরু হওয়া বৈঠকটি প্রায় ৪০ মিনিট পর বেলা ২টার দিকে শেষ হয়। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠক শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির নেতারা সচিবালয়ে পৌঁছান। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপুও উপস্থিত ছিলেন।

রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ সম্পর্কিত খবর

পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব: শিশির মনির

সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির

বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই: রুমিন ফারহানা

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষ

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

পাকিস্তান সফরে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আ’লীগ সহিংসতার পথে গিয়ে নিজেরাই ফাঁদে পা দিয়েছে: শফিকুল আলম

সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে : রিজভী

সিডনিতে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত আমির

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ