বিএনপির শোভাযাত্রা 

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ০৩:২০:০৭

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

প্রজন্ম ডেস্ক:  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় এক কর্মীকে লাথি মারার ঘটনায় আলোচনায় এসেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। শোভাযাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ ঘটনাটিকে শৃঙ্খলা রক্ষার চেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, একজন প্রতিমন্ত্রীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সমালোচনা চলছে, তেমনি রাজিব আহসানের পক্ষে অবস্থান নিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীদের কেউ কেউ। যাকে লাথি মারা হয়েছে, সেই কর্মীও বলছেন, তার নেতা তাকে শাসন করেছেন।

তবে রাজনৈতিক বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীদের মতে, শৃঙ্খলা রক্ষার যুক্তিতেও কাউকে লাথি মারা সমর্থনযোগ্য নয়। তাদের প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হলেও দায়িত্বশীল নেতাদের আচরণে তার প্রতিফলন কতটা ঘটছে?

গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করা হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শেষ হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রাকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোভাযাত্রা শেষে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ক্লিপ। এতে দেখা যায়, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান একজনকে লাথি মারছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, লাথির শিকার ব্যক্তির নাম শফিকুল ইসলাম শফিক। তিনি রাজধানীর লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

এ সম্পর্কিত খবর

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

শেখ হাসিনা ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর  

কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির 

‘শহীদ জিয়া ও খালেদা জিয়ার সঙ্গে বর্তমান বিএনপির আদর্শিক অবস্থানের পার্থক্য রয়েছে’

ট্রাভেল পাশ নয় ফাঁসির আসামি হিসেবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ