প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ০৩:৪৫:৩১ || পরিবর্তিত: ১০ নভেম্বর, ২০২৬ ০৩:৪৫:৩১
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার
যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দেশে সহিংসতার ঘটনায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির
পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর
বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ