জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ০২:৪৩:১১

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

প্রজন্ম ডেস্ক:জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডাকসু ভিপি লিখেছেন, ২৪ পরবর্তী রাজনীতিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে। বিএনপি সরকারের ব্যর্থতা ও দায় এড়ানোর রাজনীতির বিপরীতে সংসদে জনগণের পক্ষে সোচ্চার হয়েছেন তিনি।

তিনি লেখেন, বিগত ১৭ বছরে বিদেশি এজেন্সির সঙ্গে বারবার বৈঠক করে নিজেদের অতীত পররাষ্ট্রনীতির জন্য বিএনপি নেতাদের ক্ষমা চাওয়ার ইতিহাস সামনে আনা থেকে শুরু করে সীমান্তে সাধারণ মানুষের প্রতিরোধের স্বীকৃতি দেওয়া, তার বক্তব্যের প্রতিটি লাইনে ক্ষমতাসীন বিএনপির ব্যর্থতা ও প্রতারণায় হতাশ জনগণ নতুন আশার সন্ধান পেয়েছে।

শেষে ডাকসু ভিপি আরও লেখেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জবাবদিহির, জনকল্যাণের এবং আধিপত্যবাদের সামনে মাথানত না করার ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত খবর

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো

গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিষিদ্ধ দলের অপতৎপরতা প্রতিরোধে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ