হাসনাত আব্দুল্লাহ

নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ০২:১৫:৪৫

নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো

প্রজন্ম ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই দেশের মাটি হাজারো শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। এই মাটিতে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে এক মুহূর্তের জন্যও আশ্রয় নিতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারারাত ককটেল বিস্ফোরণের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ ফ্যাসিস্টরা। দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ককটেল হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ছাড়া জুলাইয়ের একজন সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা ঘটিয়েছে তারা। 

আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এসব ঘটনার পরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার চান, পুনর্বাসন চান, তারা কী বলবেন? আওয়ামী লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ লেখেন, একটি দল গণহত্যা চালিয়ে মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। সেই হত্যাকাণ্ডের রক্তের দাগ এখনো শুকায়নি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও দলটির রক্তের তৃষ্ণা মেটেনি। তার অভিযোগ, আবারও রক্ত ঝরানোর উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা লগি-বৈঠা, দা ও কুড়াল হাতে রাস্তায় নেমেছেন। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের উদ্যোগ ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রের পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর। অথচ আবারও ছাত্রসংগঠনগুলোকে রাজপথে নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, সন্ত্রাসীদের আটক করতে হচ্ছে এবং রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে।

দেশের তরুণ প্রজন্মের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের রক্ত দিতে হয়েছে। আর কতবার তাদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে রাজপথে নামতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সাধারণ তরুণেরা সামনে থাকলেও ক্ষমতা, পদ ও পদবির ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। তার ভাষায়, জুলাইয়ের বাস্তবতার এক পাশে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, অন্য পাশে জনতা। জুলাইয়ের এই দুই বাস্তবতা মাথায় রাখতে হবে।

সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গত দুই দিনের ঘটনা থেকেই সরকার কী করতে পারছে বা পারবে, তা বোঝা গেছে। সরকারের আশায় বসে না থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদ তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা দেশের মানুষের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। একদল চোর, লুটেরা ও সন্ত্রাসীর হাতে সেই স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘জান দেব, কিন্তু জুলাই দিব না।’

এ সম্পর্কিত খবর

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি

নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো

গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ