প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ০২:১৭:৫৭
প্রজন্ম ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি-দাওয়ার নামে অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া প্রাসঙ্গিক হলেও তা পূরণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিতে হবে।
সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ ও আবাসিক সুবিধাসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব আন্দোলনের কথা তিনি শুনেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দাবি-দাওয়া খুবই প্রাসঙ্গিক, কিন্তু সেই দাবি-দাওয়ার নামে কখনো অপ্রাসঙ্গিক আন্দোলন যেন না হয়।’
সরকারের আর্থিক সামর্থ্য ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যথাসময়ে পূরণ করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সক্ষমতা বাড়লে জনগণের চাহিদা পূরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন সহজ হয়। তাই শিক্ষার্থীদের দাবির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনা করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য ন্যূনতম মজুরি ঘোষণার দাবি নাহিদ ইসলামের
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
সরকারি কলেজে ১৭ শিক্ষকের ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর
রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি বাংলাদেশ লেবার পার্টির