বরিশালে গোপনে নারীদের ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ০২:৩৬:৫০

বরিশালে গোপনে নারীদের ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রজন্ম ডেস্ক: নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার (৮ নভেম্বর) বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
 
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বায়জিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে মুঠোফোনে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইল ও অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে বায়জিদ ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মুঠোফোনে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বায়জিদকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও দেখতে পান তারা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন বায়জিদ। বিষয়টি ওই গৃহবধূর নজরে এলে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তার ব্যবহৃত মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বায়জিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির 

বরিশালে গোপনে নারীদের ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর

বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ

‘শহীদ জিয়া ও খালেদা জিয়ার সঙ্গে বর্তমান বিএনপির আদর্শিক অবস্থানের পার্থক্য রয়েছে’

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে ও অশ্লীলতা বন্ধের নির্দেশনা দিয়ে লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণে সালাম-রবিনের নেতৃত্বে কমিটি পুনর্গঠন বিএনপির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ