আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০২:২৩:৫৮

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রজন্ম ডেস্ক:  মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ এহতিশামুল হক হিরাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, পুরুষদের হিফজ বিভাগে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ এহতিশামুল হক হিরা ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন। পবিত্র কুরআন হিফজ করে আন্তর্জাতিক পর্যায়ে তার এই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। এ অর্জন দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করেছে এবং বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পবিত্র কুরআনের হিফজ ও তিলাওয়াতের চর্চা মুসলিম উম্মাহর এক অনন্য ঐতিহ্য। এহতিশামুল হকের মতো প্রতিভাবান হাফেজদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন নতুন প্রজন্মকে কুরআন অধ্যয়ন, মুখস্থকরণ ও এর শিক্ষাকে জীবনে ধারণ করতে অনুপ্রাণিত করবে। এই সাফল্যের পেছনে তার ব্যক্তিগত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত সেক্রেটারি জেনারেল হাফেজ এহতিশামুল হক হিরার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি তার শিক্ষক, অভিভাবক এবং মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ভবিষ্যতেও বাংলাদেশের কুরআনের হাফেজ ও ইসলামি শিক্ষায় শিক্ষিত মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য বজায় রেখে দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
 

এ সম্পর্কিত খবর

জুলাই গণহত্যা: মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

তুরস্ক সফর-ওমরা শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

২৯ রান করতে ৬ উইকেট হারিয়েছে আফগানরা, ইতিহাসের পাতায় হাসান

রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশীসহ নিহত ১২, তীব্র নিন্দা বাংলাদেশের

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সন্দেহে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ