ওলামা দল-চরমোনাইয়ের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ০৩:৪৩:৫৪

ওলামা দল-চরমোনাইয়ের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

প্রজন্ম ডেস্ক:  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী মসজিদের খতিব আব্দুল মালেকের অপসারণ করতে চায়—এমন অভিযোগ তুলে ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে একদল মুসল্লি এর প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর উত্তর গেটে এই ঘটনা ঘটে। এ সময় ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মওদূদীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন মুসল্লিরা।

বিক্ষোভে অংশ নেওয়া জমিয়তে উলামায়ে ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেয়। বিএনপির সমর্থনে ৪টি আসনে দলীয় প্রতীকে নির্বাচন করলেও একটি আসনে জয় পায়নি দলটি।

শুক্রবার বিক্ষোভকালে একজন বলেন, এই মসজিদের খতিব মিম্বারে এবং সব মুসলমানদের নয়নের মনি! তিনি এখানে খতিব থাকবেন এবং নামাজ পড়াবেন। ইসলাম কারো কোনো দলের পক্ষে না। ইসলাম আল্লাহর, ইসলাম তৌহিদীদের, ইসলাম আমাদের মুসলমানদের। এই ইসলাম নিয়ে যারা শয়তানি করতে চায়, রাজনীতি করতে চায়, তাদেরকে আমরা জনগণ...।’

অপর এক মুসল্লি বলেন, ‘বিভিন্ন বাজে লোকজন এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বিভিন্ন মন্তব্য করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সাধারণ মুসলিম হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। এরা জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসছে। বিভিন্ন জায়গায়, অনলাইনে, গণমাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় মব করে বেড়ায় এই ছেলেরা। এখানে আসছে মব করে একটা বিশৃঙ্খলা বাঁধিয়ে দেওয়ার জন্য এখানে আসছে।’

এ সম্পর্কিত খবর

ওলামা দল-চরমোনাইয়ের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

রাবি ছাত্রদলের ৩ নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

 ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তিন দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’—  সেই এএসআই ক্লোজড

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ