ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ০১:৫৮:৫৫

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রজন্ম ডেস্ক:  নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে কাজ করবে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের সঠিক প্রতিনিধিত্ব করতে পারে না। তাই আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, এই আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথ সুগম করবে। তবে বিষয়টি একতরফা নয়, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেরও সমপর্যায়ের সহযোগিতা ও প্রতিশ্রুতি প্রয়োজন।

এ সম্পর্কিত খবর

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 

চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আবরার ফাহাদ হত্যার ৭ বছর পরও রায় কার্যকরের অপেক্ষায় পরিবার

 ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায়

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ