প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ০২:২৩:২৪
প্রজন্ম ডেস্ক: জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়—এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমানের সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে আগাম সচেতনতা ও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি অনেকাংশে মোকাবিলা করা সম্ভব বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, যেন ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়।
রিজভী আরও জানান, আগে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা নেওয়া হলেও বর্তমানে তা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।
নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান
তিন দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতা করছে: রিজভী
৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ
ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম
হামলায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের