রাজধানীতে অটো চালকদের অবরোধ

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ০৩:২৩:২৬

রাজধানীতে অটো চালকদের অবরোধ

প্রজন্ম ডেস্ক:  অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পুলিশি হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকশ রিকশাচালক প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

এ সময় তারা  ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’,‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

অটো চালকরা বলেন, যেসব সড়কে অটো রিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে অটো চলতে দিতে হবে। অটো চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অবৈধভাবে অটো রিকশা চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

অবরোধে অংশ নেওয়া অটো চালক মিল্লাদা মিয়া বলেন, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

আরেক অটো চালক সুমন বলেন, ট্রাফিক পুলিশ অটো চালকদের হয়রানি করে এবং অটো রিকশা ডাম্পিং করে। অটো রিকশা আটক করলে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তারা।

এদিকে অটো চালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল কমে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে চালকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটো চালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। 

এ সম্পর্কিত খবর

রাজধানীতে অটো চালকদের অবরোধ

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়

বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: মন্ত্রী

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ