তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫৩:০৭

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 
প্রজন্ম ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।

বোয়িং কেনার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘তথ্য আমার কাছে নেই। তবে বাংলাদেশ বোয়িং কিনবে, এটা তো একটা প্রকাশিত তথ্য। সুতরাং এই চুক্তি হতেও পারে। আমরা এখন পর্যন্ত অন্তত সরকারিভাবে যা জেনেছি, তথ্য এতটুকুই আছে, এর বেশি কিছু নেই।’

এ সম্পর্কিত খবর

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার

ট্রেনে অগ্নিসংযোগের দায় জামায়াতের ওপর চাপিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ

এবার বাড়ল বাস ভাড়া

সরকারের ব্যর্থতার জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে: ভিপি সাদিক কায়েম

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানির দাম কমানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে ঢাকাসহ সব মহানগরীতে জামায়াতের বিক্ষোভ

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ