এসআরবি নামে যাত্রা শুরু করল র‍্যাব

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩১:৪৩ || পরিবর্তিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩১:৪৩

এসআরবি নামে যাত্রা শুরু করল র‍্যাব

প্রজন্ম ডেস্ক:  নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন করে যাত্রা শুরু করেছে র‍্যাব। আজ বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনীর প্রধান আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কাজ শুরু করেছি।’

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডাকা সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে বাহিনীটি যে লোগো ব্যবহার করেছে, তাতেও এসেছে পরিবর্তন। লোগোতে র‍্যাবের স্থলে লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। তবে লোগোর নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।

এ ছাড়া পূর্বের র‍্যাবের ওয়েবসাইটেও লোগোর পরিবর্তন দেখা গেছে। সেখানে বড় করে এসআরবি লেখা রয়েছে। নতুন লোগোও যুক্ত করা হয়েছে। তবে ইউআরএল ঠিকানা আগেরটিই রয়েছে।

বিরোধী দলের আপত্তির মধ্যেই গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র‍্যাব গঠন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার পাশাপাশি পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটি বিলুপ্তির দাবি ওঠে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র‍্যাব বিলুপ্ত করার দাবি জানায়। তবে ক্ষমতায় এসে বিএনপি বাহিনীটি বিলুপ্ত না করে এর কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে মাঠে রাখল।

এ সম্পর্কিত খবর

এসআরবি নামে যাত্রা শুরু করল র‍্যাব

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ইসলামী ব্যাংকে তৃতীয় দিনের মতো চলছে পাল্টাপাল্টি অবস্থান

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ