বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা ৩৪ জন

প্রকাশিত: ২৪ অগাস্ট, ২০২৬ ০৩:৫৯:০৮

প্রজন্ম ডেস্ক:  রাজশাহী শিক্ষাবোর্ডে বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল ৩৪ জন পরীক্ষার্থী। শিক্ষাবোর্ডের অধীনে আট জেলা থেকে ৩৭ জনের পরীক্ষায় অংশ নেওয়া কথা থাকলেও তিনজন অনুপস্থিতিতে শেষ হলো এই পরীক্ষা। সোমবার (২৪ আগস্ট) রাজশাহী নিউ গভ ডিগ্রি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কনভেনার ড. রবিউল ইসলাম জানান, সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। বাংলা প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও পদার্থ প্রথমপত্র বিষয়ে পরীক্ষা হয়। এই পরীক্ষায় ৩৭ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেয় ৩৪ জন। তিনজন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশকারীদের মধ্যে ৩০ জন ছেলে এবং ৪  জন মেয়ে পরীক্ষার্থী।

তিনি বলেন, কিছুদিন আগে রাজশাহী শিক্ষাবোর্ডের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছিল এইচএইসির একটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে। সেই আলোকে আমরা পরীক্ষার গ্রহণের সবধনের প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষাবোর্ডকে জানায়। আজ (সোমবার) সেই পরীক্ষা অনুষ্ঠিত হলো। এরপর আর পরীক্ষা আছে কিনা সেটা বলতে পারব না।

পরীক্ষাগুলো কেনো নেওয়া হলো সেই প্রশ্নের উত্তরে বলেন, শিক্ষাবোর্ডের দেওয়া চিঠিতে এমন উল্লেখ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষা দিতে পারেনি। তাদের রেজিস্ট্রশনের জন্য বলা হয়েছিল। সেখানে অনেকেই রেজিস্ট্রেশন করেছিল। জানা মতে, তাদের আজ পরীক্ষা অনুষ্ঠিত হলো।
 
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএইসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এ বছর শিক্ষাবোর্ডে মোট পরীর্ক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, রাজশাহী শিক্ষাবোর্ডে নিউ গভ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে ৩৭ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

এ সম্পর্কিত খবর

টেকনাফে ৫ কেজি আইস ও ৪ লাখ ইয়াবা উদ্ধার

বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা ৩৪ জন

রাবির ৩৪ বিভাগে শিক্ষকসংকট, ৫৬ শিক্ষার্থীর বিপরীতে ১ শিক্ষক

হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

রাজধানীতে ১৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী

জামায়াত আমিরের মতবিনিময় সভায় যোগ দিলেন সেসব সংবাদপত্রের সম্পাদক

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : প্রতিমন্ত্রী হুমায়ুন

নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ জন 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ