প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২৬ ০৪:১৬:৫৫
প্রজন্ম ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের শ্রীরামপুর চর মাঠপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) আনুমানিক রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রুবেল (২৬)। তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জারাইগাছা মাঠপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর এবং সবশেষে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেছেন। এছাড়া স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দফাদার মুক্তার মীরও বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আহত রুবেল ও তার আরও ছয় সঙ্গী মানবপাচার চক্রের সদস্য। সোমবার গভীর রাতে তারা ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে মহেশপুর উপজেলার শ্রীরামপুর চর মাঠপাড়া এলাকার ভারতীয় সীমান্তের কাছে রুবেলের বাম পায়ের নিচে গুলি বিদ্ধ হয়।
সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে যশোর ও সবশেষে মঙ্গলবার সকালে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। স্থানীয় দফাদার মুক্তার মীর জানান, রুবেলের অবস্থা গুরুতর।
এদিকে মহেশপুর-৫৮ বিজিবির সিও লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম খবরের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আহত ব্যক্তি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পরে তাকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসানও গণমাধ্যমকে গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে আহত রুবেলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিতভাবে জানাতে পারেননি।
উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র : ইরান প্রেসিডেন্ট
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য সরিয়ে দেওয়া হয়েছে
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন
ববিতে শিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রদলের বাধা,সংঘর্ষ ২০
অবশেষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন
‘বিএনপির অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস
বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০