প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৯:১৮
প্রজন্ম ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে কৃষকরা গাছের গুঁড়ি ফেলে গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর সার দেওয়ার আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।
স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন স্থানীয় কৃষকরা। এ সময় ডিলারের পক্ষ থেকে সার দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষুব্ধ কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
পাইকপাড়া গ্রামের কৃষক রফিক উদ্দিন বলেন, সারের জন্য সকাল থেকে ডিলারের দোকানের সামনে আমরা অবস্থান করছিলাম। সকাল ১০টার পর ডিলারের কর্মচারীরা এসে জানান, আজ কৃষকদের সার দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সার না দেওয়ায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের লোকজন এসে সার দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাই। সার দেওয়া শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। পরে ডিলার সার বিতরণ শুরু করলে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন।
এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর
ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের
গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে এসপি মাসুদের আহ্বান
আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধীনে চলতে চায়
এনসিপি কার্যালয় পরিদর্শনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী