সিলেটে ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

প্রকাশিত: ০১ অগাস্ট, ২০২৬ ০৪:২০:১৫

সিলেটে ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

প্রজন্ম ডেস্ক: শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তে চোরাইপথে আনা ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।

শনিবার (১ আগস্ট) সিলেটের বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম এবং মিনাটিলা সীমান্ত ফাঁড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্লোপজি ক্রিম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ি, চা পাতা, চকলেট, ফল, সুপারি, বিস্কুট এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশি রসুন, পাথর। এসব পণ্য বহনে অবৈধ মালামাল বহনকারী ট্রলি, বারকী নৌকাও আটক করা হয়।

আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৭৮ লক্ষ ৯৭ হাজার টাকা হবে, জানিয়েছে বিজিবি। 

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লে. কর্নেল নাজমুল হক গণমাধ্যমকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এ সম্পর্কিত খবর

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

সরকার শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য সরিয়ে দেওয়া হয়েছে

কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

অবশেষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন 

‘বিএনপির অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ