চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ০৩:৩৮:৪৭

চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা:  চরফ্যাসনে ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব মাহমুদ খান (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র চরফ্যাসন টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও চরফ্যাশন বারের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে।

সোমবার (২৭ জুলাই) দুপুর বেলা বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে বিদ্যালয়ের আন্ত: শ্রেণি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে বিদ্যালয়ের বিপরীত পাশে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পানিতে ডুবার খবর পেয়ে আমি সাথে সাথে ডাকবাংলোর পুকুরের পারে অবস্থান নেই আমার সম্মুখেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান।

চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয় এর আন্তঃ শ্রেণি ফুটবল প্রতিযোগিতা চলছিল।

ফুটবল খেলার পরে নিহত লাবিব মাহমুদ খান তার বন্ধুদের নিয়ে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এদিকে নিহত লাবিবের বাবা তার ছেলের খবর পেয়ে কোর্ট থেকে দৌড়ে এসে ডাক বাংলার পুকুরে তার ছেলেকে উদ্ধারের সহযোগিতা করতে দেখা গেলেও কর্তব্যরত ডাক্তার কর্তৃক মৃত ঘোষণার পর তিনি বেহুশ হয়ে পরেন।

এ সম্পর্কিত খবর

মাদরাসাশিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টার অবরোধে ১৫ কি.মি যানজট

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারা

চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ