প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ০৩:০৩:১৬
ইব্রাহিম খলিল সবুজ, চরফ্যাসন (ভোলা): জেলেরা যে সময়টার জন্য মুখিয়ে থাকেন সে সময়টির ভরা মৌসুম চললেও তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে হতাশ হয়ে পড়ছেন চরফ্যাসনের সামরাজ মৎস্যঘাটের জেলেরা।
বর্ষার আষাঢ়-শ্রাবণের জেলেদের যেরকম হাঁকডাক থাকে, এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে নেই সেই চিরচেনা হাঁকডাক।
চরফ্যাসন মৎস্য অবতরণ কেন্দ্র সামরাজ ঘাটের জেলে মজিদ শাহ ও নজরুল ইসলাম মাঝির সাথে কথা বলে জানা যায়, সমুদ্রে অবৈধ ট্রলিং ও ছোট ফাঁসের নিষিদ্ধ জালের ব্যবহারের ফলে দিন দিন মাছের সংখ্যা কমে যাচ্ছে। যার ফলে, উপকূলীয় সাধারণ জেলেরা মাছ পাচ্ছেন না।
এছাড়াও তারা আরো বলেন, ভারী বৃষ্টিপাতে নদীতে পানি বাড়লে সাগর থেকে ইলিশ মাছ নদীতে চলে আসে।
এ সময় জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ার কথা থাকলেও গত কয়েকদিনের ভারী বর্ষণে নদীতে পানি বেড়েছে। তারপরও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ।
নদীতে ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এতে করে পরিবার পরিজন নিয়ে হতাশায় দিন পার করছেন।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নদীর মোহনায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়া, জলবায়ূর পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকার নদ-নদীতে ইলিশের বিচরণের পথ ও প্রজনন ক্ষেত্র অনিরাপদ হয়ে ওঠেছে।
এছাড়াও ট্রলিং জাল বা অবৈধ ট্রলারের মাধ্যমে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মৎস্যঘাটগুলোতে।
গত কয়েক দিনের পর্যাপ্ত বৃষ্টি হয়েছে তাতে নদীতে পানি বেড়েছে। তবে আশা করা যায় সামনের সময়ে ইলিশ উপকূলীয় নদীতে আসবে।
জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ
মিরপুরে দক্ষিণ জামায়াতের ইউনিট প্রতিনিধিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
৬ দশকেও রাবি লাইব্রেরিতে জায়গা হয়নি প্রতিবন্ধী শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার: বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে’