ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ০৩:৪৮:৩১

ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

প্রজন্ম ডেস্ক:  ফেনীর পরশুরাম সীমান্তে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ছয়জন নারী ও এক শিশুসহ মোট সাতজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে শ্রীপুর বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয় এবং অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে। পাশাপাশি বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ

সরকার শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আ.লীগ এবং হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে:  স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য সরিয়ে দেওয়া হয়েছে

ইমাম-মুয়াজ্জিনের ভাতার নামে টাকা আদায়, পদ হারালেন বিএনপির দুই নেতা

কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ