প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ০৩:৪৮:৩১
প্রজন্ম ডেস্ক: ফেনীর পরশুরাম সীমান্তে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ছয়জন নারী ও এক শিশুসহ মোট সাতজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে শ্রীপুর বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয় এবং অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে। পাশাপাশি বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার
মেট্রোরেলে শেখ হাসিনার নির্লজ্জ অভিনয়ের দিন আজ
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল
দেশে ফিরে স্পিকার বললেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না
বহিষ্কার সেই জামায়াত নেতা, এমপি পদ কি থাকছে?
মুগ্ধসহ ১১ হত্যা: হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন
হজ্ব প্যাকেজ ঘোষণা: এবার খরচ কত জেনে নিন
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী