প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ০৩:৪৬:৫৩ || পরিবর্তিত: ১৭ জুলাই, ২০২৬ ০৩:৪৬:৫৩
ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ । খবর রয়টার্সের
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, আজ শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার এক সংবর্ধনায় যোগ দেবেন ট্রাম্প। এরপর রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন তিনি।
এর আগে গত মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ফাইনাল শেষে তিনি ও ট্রাম্প একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।
ইনফান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।’
বিশ্বকাপের ফাইনালে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার ঐতিহ্য পুরোনো। কাতারে ২০২২ এবং রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপেও রাষ্ট্রপ্রধানরা ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
যদিও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১০২টি ম্যাচের কোনোটিতেই ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজন করছে। তবে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের কয়েকটি ম্যাচে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
লেভিট বলেন, ‘প্রেসিডেন্টের এই উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।’
এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র একবারই পুরুষের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বিভিন্ন সময় বড় বড় ক্রীড়া আসরে নিয়মিত উপস্থিত থেকেছেন। এর মধ্যে রয়েছে সুপার বোল, ইউএস ওপেন টেনিস, রাইডার কাপ, ডেটোনা ৫০০ এবং ইউএফসি’র বিভিন্ন ইভেন্ট।
গত বছর তিনি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইউএফসি প্রতিযোগিতা এবং এনবিএ ফাইনালের একটি ম্যাচও উপভোগ করেন।
এ ছাড়া গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তিনি মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং ইংলিশ ক্লাব চেলসি ট্রফি জয়ের পর মঞ্চে তাদের সঙ্গে ছিলেন।
আবরার ফাহাদ হত্যার ৭ বছর পরও রায় কার্যকরের অপেক্ষায় পরিবার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন
আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায়
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতা করছে: রিজভী
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ