মাদকবিরোধী সচেতনতা:  চট্টগ্রামে শিবিরের দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ০৩:৩০:১০

মাদকবিরোধী সচেতনতা:  চট্টগ্রামে শিবিরের দৌড় প্রতিযোগিতা


প্রজন্ম ডেস্ক: সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে মাদকের বিরুদ্ধে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরের গুলজার মোড় থেকে শুরু হওয়া এ দৌড় প্রতিযোগিতা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আ. ন. ম. জোবাইর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি মোমিনুল হক। 

বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক চিন্তা ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখবে।

দৌড় প্রতিযোগিতা থেকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সম্পর্কিত খবর

মাদকবিরোধী সচেতনতা:  চট্টগ্রামে শিবিরের দৌড় প্রতিযোগিতা

মিরপুরে জামায়াতের মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত

‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ —  ইরান অধিনায়ক

বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশিয়া

নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী

ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি: ব্রাজিল ডিফেন্ডার

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেট পেশ

এবারের ঈদযাত্রায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সনাতন ধর্মের প্রতিবন্ধী সেই তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ