কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০৩:০৯:১১

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২

প্রজন্ম ডেস্ক: কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫) নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সহকারী রতনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো চালকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস কাজ করছে।

নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং সহকারী রতনের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার মিনাপাড়ায় এলাকায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক খুলনায় যাচ্ছিল। পথে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের কেবিন থেকে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হলেও পাথরের নিচে চাপা পড়া চালক আনিসের সন্ধানে উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিস। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্রেন দিয়ে ট্রাকটি সরানো হয়েছে। ট্রাকেরচালক মারা গেছেন। চালকের মরদেহ উদ্ধারকাজ চলমান রয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকান্দার আলী বলেন, সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় পাথর বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে। এতে ট্রাকটি আগুন ধরে যায়। ঘটনাস্থলে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা উদ্ধার কাজ করছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাথরের নিচে আরও একজন চাপা পড়া অবস্থায় রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ